কাশিয়ানীতে পাটক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে গত ৩১ মে আদালতে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

গত ২৪ মে উপজেলার মহেশপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী ওই গ্রামের দুখু কাজীর মেয়ে ও বাথানডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপযুক্ত বিচার দাবি করেছেন এলাকাবাসী।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী মক্তব থেকে আরবী পড়ে বাড়িতে ফিরছিল। পথে তাকে একই গ্রামের রফিক মিয়া (৫০) ১শ’ টাকা দিয়ে ফুসলিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে রফিক পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেন। প্রতিকার না পেয়ে তিনি গোপালগঞ্জ আদালতে গিয়ে মামলা দায়ের করেন।

রফিক মিয়ার বিরুদ্ধে এর আগেও এ ধরণের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুত রফিক পালিয়েছে। আর বাদী আমার সাথে কোন যোগাযোগ করেনি। পরে তিনি আদালতে গিয়ে মামলা করেছেন।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago