কাশিয়ানীতে পাল্টা-পাল্টি হামলার অভিযোগ

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জের ধরে রঞ্জু শেখ (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

বুধবার (৩১ মে) দুপুরে কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

এতে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে জঙ্গলমুকুন্দপুর গ্রামের রুবেল শিকদার ও রঞ্জু শেখের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ব্যবসায়ী রঞ্জু শেখ অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশি রুবেল শিকদার প্রায়ই আমার কাছে এসে চাঁদা চায়। আমি তাকে টাকা না দিলে সে আমাকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখায়। বুধবার দুপুরে আমার বাড়ির সামনে এসে আমাকে ডেকে রাস্তায় নিয়ে যায়। এরপর রুবেল তার বাহিনী নিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমি আহত হয়ে পড়ে গেলে রুবেল আমার কাছে থাকা জমি রেজিষ্ট্রেশনের ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এসব অভিযোগ অস্বীকার করে রুবেল শিকদার বলেন, ঘটনার সময় আমি এলাকাই ছিলাম না। আমার কোন লোকজনও এ ঘটনার সাথে জড়িত না।

এদিকে, ঘরবাড়িতে হামলার অভিযোগ করে রুবেল শিকদার বলেন, রঞ্জু শেখ ও তার ভাই ইউপি সদস্য জামাল শেখ আমার বাড়িতে এসে আমার মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার স্ত্রী প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এক পর্যায় রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘরবাড়িতে হামলা চালায়।

এসব অভিযোগ অস্বীকার করে রঞ্জু শেখ বলেন, প্রতিপক্ষ আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে আড়াল করতে নিজেরা ঘরবাড়ি ভাংচুর করেছে। আমার কোন লোকজন তার ঘরবাড়ি ভাংচুর করেনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম দু’পক্ষের অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেনি। তবে শুনেছি এর আগে রঞ্জু রুবেলকে হুমকি দিয়েছিলো আজ রুবেল রঞ্জুকে হুমকি দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago