কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীর সাংবাদিক সংগঠন ‘কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদ’ থেকে স্বেচ্ছায় চার সাংবাদিক একযোগে পদত্যাগ করেছেন।
সোমবার (২৯ মে) দুপুরে সংগঠনের সভাপতি মো. ফায়েকুজ্জামানের কাছে পৃথক এসব পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী সাংবাদিকরা হলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আহাদুল হাসান (ইত্তেফাক), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. লিয়াকত হোসেন লিংকন (যুগান্তর), সদস্য মো. পান্নু শিকদার (নতুন দিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পরশ উজির (সকালের সময়)।
পদত্যাকারী সাংবাদিকদের অভিযোগ, সাংবাদিক পেশাকে পুঁজি করে অপসাংবাদিকতা করা হচ্ছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় যথাযথ কাজ করা হয় না। ফলে সাংবাদিকদের অধিকার বঞ্চিত হচ্ছেন। সংগঠনের সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব হলেও নিরসনের কোন উদ্যোগ নেওয়া হয় না। কোন অপ্রীতিকর ঘটনার শিকার হলে জড়িতর বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোন ব্যবস্থা নেয়া হয় না।
তাদের আরও অভিযোগ, সংগঠনে পেশাদারিত্ব ও সংগঠনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। যা সাংবাদিক বা সাংবাদিকতার মর্যাদা পরিপন্থি।
কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান বলেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয় পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…