পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকাপের চাপায় মো. রানা শেখ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকার নীচু মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসেম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. রানা শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকার নীচু মাজড়া গ্রামের মো. ফারুক শেখের ছেলে।
ওসি মো. আবুল হাসেম মজুমদার জানান, মাজড়া এলাকার নীচু মাজড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল মো. রানা শেখ। এ সময় দ্রুতগামী একটি পিকাপ রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…