আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের চাপায় বিভূতি ঢালী (৩৫) নামে এক রোলার চালক নিহত হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বিভূতি ঢালী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত মণীন্দ্রচন্দ্র ঢালির ছেলে।
ওসি খান শরিফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়ক ঠিক করার জন্য রোলার নিয়ে গোপালগঞ্জ শহর থেকে কাশিয়ানী উপজেলার ফুকরা যাচ্ছিলেন বিভূতি ঢালী।
এ সময় ঢাকামুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার রোলারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং রোলার থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে মারাত্মক আহত হন বিভূতি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিভূতিকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
মারাত্মক আহত প্রাইভেটকারের তিন যাত্রিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…