গোপালগঞ্জ প্রতিনিধি:- বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে চাচার হাতে ভাতিজা কলেজ ছাত্র ইসমাইল শেখ লিওন (১৭) নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী)দুপুরে গোপালগঞ্জ পৌর এলাকার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিওন শেখ ওই এলাকার ইব্রাহীম শেখের ছেলে। সে সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
এ ঘটনায় চাচা নাহিদুল শেখকে(৩৫)আটক করেছে পুলিশ। সেও আহত হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, বসত বাড়ীর সীমানার প্রাচীর নিয়ে ইব্রাহীম শেখের সাথে চাচাতো ভাই নাহিদুল শেখের বিরোধ চলে আসছিলো।
আজ দুপুরে পূর্ব শক্রুতার জের ধরে নাহিদুল শেখ চাচাতো ভাই ইব্রাহীম শেখকে গালিগালাজ করে। ইব্রাহীম শেখের ছেলে লিওন চাচা নাহিদুল শেখকে গালিগালাজ করতে নিষেধ করলে তার কাছে ধারালো লোহার রড় লিওনের পেটে ধুকিয়ে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় চাচা নাহিদুল শেখও আহত হন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…