পরশ উজির:- “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পৃথ্বীজ কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী প্রমুখ।
উপস্থিত খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন মোল্লা। দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, ছাগল, গাড়ল, খরগোশ, হাঁস-মুরগি দিয়ে ৩৯টি স্টল সাজিয়ে বসেন খামারীরা।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…