আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম। গত জানুয়ারি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাঁকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুর ১টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম পিপিএম তাঁকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ‘আজকের কাশিয়ানী’কে বলেন, জেলার পাঁচটি থানার মধ্যে তাঁর সামগ্রীক কর্মতৎপরতায় কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম শ্রেষ্ঠ হয়েছেন। যেমন মাদক উদ্ধার, মামলা উদঘাটন, বিট পুলিশিং, ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলা ভালো রাখার কারণে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এই সম্মাননার মধ্য দিয়ে কাশিয়ানীর জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
এ প্রসঙ্গে ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এটা আমার একার কৃতিত্ব নয়। থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। আগামী দিনগুলোতেও পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় মানুষের সেবায় নিয়োজিত থাকবো।
এছাড়াও তিনি আইজিপি কর্তৃক কাশিয়ানীতে গৃহিনীকে গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে চাঞ্চল্যকর হত্যার ঘটনার প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করায় পুরস্কার পেয়েছেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…