কাশিয়ানীতে ফরম পূরণে ব্যর্থ হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা চেষ্টা

প্রতিনিধি কাশিয়ানী:- এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে শাম্মী সুলতানা (১৮) নামের এক কলেজছাত্রী গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলার রাজপাট ডিগ্রি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। সে ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত মিনজুর মোল্যার মেয়ে।

গুরুতর অসুস্থ শাম্মী সুলতানাকে উপজেলা রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ওই কলেজছাত্রীর মাতা আলেয়া বেগম জানান, তার মেয়ে এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় খাতা পুনঃমূল্যায়নের জন্য শাম্মী সুলতানা কলেজে যায়। কলেজ অধ্যক্ষ মনিরুজ্জামান তাকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগ না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন। ফরম পূরণে অস্বীকৃতি জানান। পরে সে কলেজের অফিস কক্ষ থেকে বেরিয়ে ক্ষোভে কলেজ গেটের সামনে গিয়ে গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার সহপাঠীরা বিষয়টি দেখতে তাকে উদ্ধার করে উপজেলার রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে।

এ বিষয় রাজপাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘ওই ছাত্রী সাথে আমার দেখা বা কথা কোনটাই হয়নি। আমি পুলিশ প্রহরায় ছিলাম। আমার সাথে দেখা করার তো কোন সুযোগই ছিল না।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago