গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিরাপদ মাছেভরবো দেশ। গড়বো স্মার্ট বাংলাদেশ। এই স্লোগানে শোভাযাত্রা, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সাজদার রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ রুহুল আমীন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মৎস্য চাষী জগদীশ চন্দ্র বিশ্বাস,

এর আগে সকালের শহরের হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে মৎস্য পোনা অব্যক্ত করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এরপর হেলিপ্যাড থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন, মৎস্য চাষী ও মৎস খাদ্য উৎপাদনকারীরা অংশ নেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago