পারুলিয়া

কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলী মুন্সী (৬২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি সেখানে মারা যান।

নিহত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর আলী মুন্সী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম জানান, শনিবার রাত ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় ওই শিক্ষককে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। প্রথমে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যু বরণ করেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে।  মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago