আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী আমানুল্লাহ বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ইজিবাইকের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্টাইধোবা এলাকায় দুলাল সাহা স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ বিশ্বাস উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর বাথানডাঙ্গাগামী একটি ব্যাটারি চালিত যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমানুল্লাহ নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
এসময় ইজিবাইকের চালকসহ ৪ জন আহত হয়েছেন। এরা ভাটিয়াপাড়া মামাবাড়ি থেকে নিজেদের বাড়ি বাথানডাঙ্গা যাচ্ছিল।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…