আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মো. হাদিস শিকদার (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মো. হাদিস শিকদার উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানিয়েছে, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৬ এর একটি দল।
এ সময় ওই স্থান থেকে মো. হাদিস শিকদার নামে একজনকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ আরো জানায়, উদ্ধাকৃত আলামত ও আটক আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…