আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনটি চোরাই শ্যালো মেশিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের খায়ের খন্দকারের ছেলে আজিজ খন্দকার (২০), সদর ইউনিয়নের বরাশুর গ্রামের হাসা শেখের ছেলে জীবন শেখ (২০) ও মৃত হাসিবুর রহমান শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (১৮)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, বৃহস্পতিবার ভোরে ভ্যানে করে তিনটি চোরাই শ্যালো মেশিনসহ তিনজন ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলো। এসময় টহল ডিউটিতে থাকা থানার উপ-পরিদর্শক শাহ আলম তাদের দেখে সন্দেহ হলে সঙ্গীও ফোর্স নিয়ে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকারোক্তি দেয় যে মেশিনগুলো চুরি করা। পরে তিনি তাদের থানায় নিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে চুরি হওয়া শ্যালো মেশিনের মালিকরা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তাদের নামে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়।
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…