পারুলিয়া

কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আবুল হোসেন (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।

এসআই সিরাজুল ইসলাম জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খুলনা যাওয়ার জন্য রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে আসেন।

এসময় খুলনাগামী বিএমএস পরিবহনের একটি বাসকে দাঁড়ানোর জন্য ইশারা দিলে বাসটি থামতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যা হাসপাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে রাতেই হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘাতক বাসটি আটক ও বাসের চালক শাহ আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago