আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের মুকসুদপুরে ইমাদ বাসের ধাক্কায় আজিজুল কারি (৫২) নামে একজন নসিমন চালক নিহত হয়েছেন। এতে মারাত্মক আহত হয়েছেন নসিমনের যাত্রী রফিক (৫৩)।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রিশাতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নসিমনকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নসিমন চালক ও যাত্রীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নসিমন চালক আজিজুল কারিকে (৫২) মৃত ঘোষণা করে এবং নসিমন যাত্রী রফিকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত নসিমন চালক আজিজুল ফরিদপুর জেলার সালথা উপজেলার চরবাংরাইল গ্রামের নান্না কারির ছেলে।
নিহত আজিজুল কারির ভাই ইয়াছিন কারি জানায়, সালথা উপজেলার ফুলবাড়িয়া থেকে আম বোঝাই করে টেকেরহাট যাচ্ছিলো, পথিমধ্যে মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে আসলে ইমাদ পরিবহনের একটি বাস তাদের নসিমন কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…