কাশিয়ানীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল চালকের

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এতে মারাত্মক আহত হয়েছে অপর মোটরসাইকেল অরোহী মো. জাহিদ হাসান (৩৮)।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনির আব্দুর রহমানের ছেলে।

ওসি খান শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মোটরসাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমণে যান। কক্সবাজার ভ্রমণ শেষে খুলনা ফিরছিলেন তারা।

এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মো. জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত মো. জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।

পরিবারের অবেদনের প্রেক্ষিতে নিহত রফিকুল ইসলাম রাসেলের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago