কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলের জমি মাপতে গিয়ে রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার (৩ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
রফিকুল উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে ওই বিদ্যালয় ও এলাকাবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, থানা পুলিশের উপস্থিতিতে বিরোধপূর্ণ ওই জমি বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম এবং স্থানীয় লোকজন পরিমাপ করছিল। এ সময় স্থানীয় প্রভাবশালী গোয়ালগ্রামের নজরুল ইসলাম বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: জমি নিয়ে বিরোধ; অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে মারধর
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) শাহীন মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…