ফুকরা

কাশিয়ানীতে বাস চাপায় ভ্যান চালক নিহত, আহত-১

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় ছকু শেখ (৬৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে নিলুফা বেগম (৩৩) নামে এক নারী যাত্রী

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান চালক ছকু শেখ কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে। আহত নিলুফা বেগমকে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, উপজেলার ফুকরা থেকে ভ্যানে যাত্রী নিয়ে মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। এসময় ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ছকু শেখ নিহত হন ও ভ্যানের যাত্রী নিলুফা বেগম মারাত্মক আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত নিলুফা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাস চালক ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago