ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছে ট্রাকের হেলপার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালকের নাম জামাল মোল্লা (৩২)। বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আহত আনিস গোপালগঞ্জ সদরের ডুমরাসুর গ্রামের বাসিন্দা।
‘আজকের কাশিয়ানী’কে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা।
তিনি জানান, ট্রাকটি মাছ বহনের খালি বক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটের দিকে যাচ্ছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় হেলপার আনিস। খবর পেয়ে কাশিয়ানী ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ জামাল মোল্লার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…