কাশিয়ানী

কাশিয়ানীতে মধুমতি নদীর বাঁধে ভাঙন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নদীবন্দর হিসাবে খ্যাত ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে প্রায় ১শ’ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে ইতোমধ্যে দোকান-পাট ও মালামাল সরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থাণীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছে, জিও ব্যাগ ফেলে প্রাথমিক ভাঙন রোধ করতে ব্যবস্থা নেয়া হয়েছে। জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক মামুন শরিফ।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার। এ বাজারটি গড়ে উঠেছে মধুমতি নদীর কোল ঘেষে। এ বাজারটি নদী বন্দর হিসাবে ব্যবহারিত হবার পাশাপশি রয়েছে রেলস্টেশন। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (৮ আগষ্ট) মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১শ’ মিটার এলাকা। ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে তাদের দোকানপাট ও মালামাল।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন মোল্ল ও গোলাম মোস্তফা জানান, ভাঙনকবলিত এ বাজারে স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত ভাঙনের মুখোমুখি হচ্ছে ব্যবসায়ীরা। এর আগেও কয়েকবার ভাঙনের শিকার হয়েছে এখানকার ব্যবসায়ীরা। ফলে জীবিকার একমাত্র উৎস ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অনেক ব্যবসায়ীকে হতে হয়েছে নিঃস্ব। ভাটিয়াপাড়া বাজারের মধুমতি নদী ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে নেয়া হয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। স্থায়ী সমাধাণ না হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় তাদের। দ্রুত ভাঙনকবলিত এলাকায় স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম রেফাত জামিল জানান, এঘটনার পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন রোধে ৬ হাজার জিও ব্যাগ ফেলানোর পাশাপাশি বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।

আশ্বাস নয়, ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা বাঁচাতে দ্রুত ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটিই প্রত্যাশা ভুক্তভোগীদের।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago