কাশিয়ানী

কাশিয়ানীতে গ্রাহকদের টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট (সি.এ.এফ.আর.ডি) নামে একটি ভুয়া এনজিও’র কর্মীরা উধাও হয়েছে বলে জানা গেছে। রবিবার ১০ আগস্ট গ্রাহকদের লোনের টাকা দেওয়ার কথা, কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং টিনের বেড়ায় ঝুলানো সাইনবোর্ডটিও নামিয়ে ফেলা হয়েছে। মূলত তখনই এলাকার গ্রাহকরা এনজিওর প্রতারণার বিষয়টি জানতে পারেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া এলাকায় ওই এনজিও অফিসের সামনে ভিড় করছেন গ্রাহকরা।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট নামের একটি এনজিও জুলাই মাসের ৩১ তারিখে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া নামক এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে প্রায় একশো গ্রাহকের থেকে সদস্য ফি ১১শত ২০ টাকা ও লোন দেওয়া কথা বলে জনপ্রতি তিন থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের টাকা নিয়েছে তারা। গেল রবিবার সকালে লোন দেওয়ার কথা ছিলো। কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়েছে।

তবে বাড়ির মালিক লিংছন রায় জানান, তাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।

এবিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago