কাশিয়ানীতে বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

আজকের কাশিয়ানী ডেস্ক:- ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রলিতে থাকা ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ৪ যাত্রী।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং দূর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৯) এবং একই গ্রামের শহিদ মল্লিকের ছেলে সানাল মল্লিক(১৭)।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাকিবুল ইসলাম জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ব-১৪-৬৯৩১) দোলা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন চালিত ট্রলির চালক রায়হান মল্লিক ঘটনাস্থলেই নিহত হয় এবং এসময় ট্রলির যাত্রী ও বাসের আরো ৫ জন আহত হয়। আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানাল মল্লিক নামে ট্রলির অপরযাত্রী মারা যায়। মারাত্মক আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত দোলা পরিবহন ও ইট বহনকারী ইঞ্জিন চালিত ট্রলি আটক করেছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago