গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে শশুর বাড়িতে যাবার পথে দ্রুতগামী ট্রাক চাপায় প্রাণ হারালেন ব্যবসায়ী জসিম মোল্লা(৩০)।
আজ সোমবার (২০নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে এই দূর্ঘটানা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের বাড়ি ঘোষগাতি থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও ৪ বছর বয়সের মেয়েকে নিয়ে শশুর বাড়ি সদর উপজেলার উলপুরে যাচ্ছিলেন জসিম মোল্লা।ঘটনাস্থলে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম মোল্লা নিহত এবং স্ত্রী আফসানা বেগম (২২) ও মেয়ে রিয়া মনি (০৪) মারাত্মক আহত হয়। নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…