কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আগুন, নিহত ১, আহত ৩

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। সংঘর্ষে আগুন ধরে গাড়ি দুটির অনেকাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্লাহ প্রাইভেটকারের চালক ছিলেন। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের বাসিন্দা। আহত ফাহিম, ফাহাদ ও ইফাদও একই গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার আজকের কাশিয়ানীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়। গুরুতর আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত ইফাদ ও ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ফাহাদকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেজাউল মওলা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে। ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। ফলে প্রাইভেটকারের অকটেনে আগুন ধরে যায়। একপর্যায়ে বাসটিতেও আগুন ধরে। ফলে প্রাইভেটকারটি দুমড়ে মুছড়ে সম্পূর্ণ পুড়ে যায়। বাসের সিট কভারসহ পুড়ে যায়। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago