গোপালগঞ্জে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংর্ঘষে যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংর্ঘষে রফিকুল হাসান রাজ (২৪) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ দূর্ঘটনা মোটরসাইকেল আরোহী সাব্বির সিকদার নামের অপর এক যুবক আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আজ রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দূর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল হাসান রাজ গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। সে গোপালগঞ্জ পৌর যুগলীগের সদস্য ছিলেন। নিহত রফিকুল ইসলাম রাজ ও আহত সাব্বির সিকদার সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার একই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি একটি ব্যক্তিগত গাড়ি অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে দুজনেই মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে রফিকুল ইসলাম রাজের শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ দূর্ঘটনা আহত সাব্বির সিকদারের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার বাদ যোহর গোপালগঞ্জে কেন্দ্রীয় কোর্ট মসজিদে জানাজা শেষ দাফন করা হবে বলেও জানান তিনি।

গোপালগঞ্জ সদর থানার (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago