আজকের কাশিয়ানী ডেস্ক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-১ আসনের কাশিয়ানীতে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা রেলওয়ে মাঠে কাশিয়ানী সদর ইউনিয়নবাসীর আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া।
এতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান-সদস্য, কর্মী-সমর্থক ও হাজারো মানুষের ঢল নেমেছিল।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর মুন্সী, এম এম দেলোয়ার হোসেন, মো. নায়েব আলী খান, মহেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাতইলের সাবেক ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রবীন্দ্রনাথ দাস, মোস্তাক মিলন, মো. মনিরুজ্জামান মনু মোল্যা, সিরাজুল ইসলাম (হারুন) কাজী, হায়দার আলী হিটলু, মেহেদী হাসান বক্তব্য রাখেন।
ঈগল প্রতীকের প্রার্থী মো. কাবির মিয়া বলেন, ‘আমি আওয়ামী লীগের বাইরে না। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। জননেত্রী শেখ হাসিনা এবার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং গোপালগঞ্জ-১ আসনের জনগণের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা ও অনুভূতিই আমার সবেচেয় বড় প্রাপ্তি। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের আশার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ।’
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…