কাশিয়ানীতে ভাবি-ভাতিজা পুড়িয়ে হত্যাচেষ্টা, ভাতিজার মৃত্যু

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘুমন্ত অবস্থায় ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। 

আগুনে পু্ড়ে সাত মাসের শিশু ভাতিজা আব্দুর রহিম ঘটনাস্থলে মারা গেছে।

অগ্নিদগ্ধ ভাবি ফাতেমা বেগমকে (৩৬) সংকটাপন্ন অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত দেবর হোসাইন মিয়া পলাতক রয়েছেন।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ ফাতেমা বেগমের স্বামী মো. মোরাদ মিয়া অভিযোগ করে বলেন, আমি শনিবার বিকেলে আনসার ভিডিপির নির্বাচনী ডিউটিতে দীঘড়গাতি গিয়েছিলাম। আমার স্ত্রী সন্ধ্যায় সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়েছিল। এ সময় আমার ছোট ভাই হোসাইন মিয়া শত্রুতা করে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভায়। আগুনে পুড়ে আমার সাত মাসের শিশুসন্তান মারা যায় এবং স্ত্রী আসমা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশিরা আমার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। পথে শিশু আব্দুর রহিম মারা যায়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago