মহেশপুর

কাশিয়ানীতে ভোররাতে লাগা আগুনে ছাই ১২টি দোকান!

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।

রবিবার (২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর বাজারে এ অগ্নিকান্ড ঘটে।

রাপজাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ইউনিয়নের সদস্য রাম বিশ্বাস ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী শ্রীপতি বৈরাগী বলেন, ‘খবর শুনে বাজারে আসতে আসতে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন পথের ফকির।’

আরেক ব্যবসায়ী অতিশ বিশ্বাস বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। ভোরে শুনি বাজারে আগুন লেগেছে। গিয়ে দেখি আমার সব শেষ।’

ইউপি সদস্য রাম বিশ্বাস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বাজারের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। একে একে বাজারের ১২টি দোকানে আগুন ধরে যায়। পরে খবর পয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ১ ঘণ্টা চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হয়। এতে মুদি, কাপড়, ইলেক্ট্রনিক্সসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হোসেন বলেন, ‘খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago