কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধ, ‘প্রতিবন্ধীকে’ মারধর

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে জিলু শেখ (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ জুন) বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের নড়াইল গ্রামে।

এ ঘটনায় প্রতিবন্ধী জিলু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, জমিজমা নিয়ে প্রতিবন্ধী জিলু শেখের সাথে প্রতিবেশি কামাল উদ্দিন আহমেদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে প্রতিবন্ধী জিলু শেখের বাড়িতে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় জিলু শেখ ও তার স্ত্রী সজিবা বেগমকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকেরা। এ সময় ওই প্রতিবন্ধীর বসতঘরের বেড়া ভাংচুর করে হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত প্রতিবন্ধী জিলু শেখকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম অভিযোগে সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago