কাশিয়ানীতে ১৫০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আজকের কাশিয়ানী ডেস্ক:- ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ‘ইসলামী সেবা কল্যাণ পরিষদ রাতইল ইউনিয়ন’ নামে মানব সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার রাতইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৫০টি অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এদিকে ঈদের আগে এসব উপহার সামগ্রী পোলাওয়ের চাল, সেমাই, চিনি, লবন, দুধ, কিচমিচ ও সয়াবিন তেল একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও হতদরিদ্র মানুষ।

উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, ইসলামী সেবা কল্যাণ পরিষদের রাতইল ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হাসান, প্রচার সম্পাদক হাফেজ মুস্তাইন, সদস্য হাফেজ হাফিজুর রহমান প্রমুখ।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago