গোপালগঞ্জের এসপিকে বিদায় সংবর্ধনা

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকাকে বিদায় সংবর্ধনা দিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় কাশিয়ানী থানা চত্তরে এ সংবর্ধনা দেয়া হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) মো. কামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়েশা সিদ্দিকাকে গার্ড অব অনার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাশিয়ানী থানা পুলিশ। অনুষ্ঠান শেষে থানা চত্বরে কৃষ্ণচূড়া গাছ রোপন করেন বিদায়ী এসপি।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে আয়শা সিদ্দিকা গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দু’বছর ছ’মাস দায়িত্ব পালন করে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিদায়ী পুলিশ সুপার জানান, তার পরবর্তী কর্মস্থল বিশেষ পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago