প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদ্রাসার শ্রেণি কক্ষের তালা ভেঙে টাকা চুরি ও আসবাবপত্রের ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে রাতইল ইউনিয়নের চরভাটপাড়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসার মুহতামিম মুফতি নোমান আহমাদ জানান, মাদ্রাসা শিক্ষক রশিদ আহমেদ আরমান ও শিক্ষার্থী সেলিম মাদ্রাসার অফিস কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে মাদ্রাসার তিনটি কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ সাড়ে ৩ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া মাদ্রাসার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করেছে দৃর্বৃত্তরা। অফিস কক্ষে ঘুমিয়ে থাকা ওই শিক্ষক ও শিক্ষার্থী নামাজ পড়ার জন্য ভোর রাতে ঘুম থেকে উঠে দরজার ছিটকানি বাইরে থেকে লাগানো দেখতে পান। বিষয়টি মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি জসিম উদ্দিনকে মুঠোফোনে জানান তারা। খবর পেয়ে মুফতি জসিম উদ্দিন মাদ্রাসায় এসে ঘটনার সত্যতা দেখতে পান এবং তাদেরকে কক্ষ থেকে বের করেন। পরে বিষয়টি কাশিয়ানী থানা পুলিশকে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, এর আগের দিন মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে প্রায় ৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছিল। টাকাগুলো মাদ্রাসার দায়-দেনা পরিশোধে ব্যয় করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভে চোরেরা মাদ্রাসায় প্রবেশ করেছিল।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার বলেন, এ বিষয় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…