উপজেলা পরিষদ নির্বাচন: কাশিয়ানীতে মনোনয়নপত্র জমা দিলেন যারা

আজকের কাশিয়ানী ডেস্ক:- উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনলাইনে জমা দেন এবং প্রিন্ট কপি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করেন। এসময় প্রার্থীদের সাথে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছে।

চেয়ারম্যান পদে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, যুবলীগের সভাপতি কাজী নূরুল আমিন তুহিন, বিআরডিবির চেয়ারম্যান মুন্সী ফররুখ হোসাইন মিন্টু মনোনয়নপত্র দাখিল করেন।

ভাইস-চেয়ারম্যান পদে-আবুল কালাম আজাদ (কালু), সুলতান আহমেদ মোল্যা, দীনবন্ধু মন্ডল, মো. জামিনুর রহমান জাপান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে-সোহাগী রহমান মুক্তা, জিনাত রেহানা খান, মোছাঃ শামচুন্নাহার ও তুলি আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর।

তিনি আরও  জানান, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ২৩ এপ্রিল, আপিলের তারিখ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago