প্রতিনিধি কাশিয়ানী:- আম দেওয়ার কথা বলে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাত বছরের এক শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শহীদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিঙ্গলিয়া নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুর পরিবার জানায়, মঙ্গলবার বিকালে শহীদ চৌধুরী ওই শিশুকে আম দেওয়ার কথা বলে একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন শহীদ চৌধুরী পালিয়ে যায়। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। বুধবার ওই শিশুর বাবা ইকরাম শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন।
কাশিয়ানী থানার (ওসি) মো. জিল্লুর রহমান জানান, সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি শহীদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…