আজকের কাশিয়ানী ডেস্ক:- খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিরাজ ওরফে মিরুজকে (৩৮) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মিরাজ উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে।
সোমবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১২ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের করা খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজকে সোমবার রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
খুনসহ ডাকাতি মামলায় মিরাজকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক অশোক কুমার দত্ত। রায় ঘোষণার সময় মিরাজ পালাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তাকে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার মো. শহীদুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলঝুড়ি গ্রামের মৃত সবুর শেখের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই বিকেলে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। ২৮ জুলাই সকালে আলফাডাঙ্গার কোনাগ্রাম এলাকায় কাঁচা রাস্তাসংলগ্ন একটি পাটখেত থেকে শহীদুলের লাশ উদ্ধার করা হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…