কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করায় দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ জরিমানা প্রদান করেন।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত রতন কাজীর ছেলে শামীম কাজী ও গোপালগঞ্জ শহরের মাস্টারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল শিকদার।
ইউএনও মো. মেহেদী হাসান জানান, ওই দুই মাটি ব্যবসায়ী উপজেলার বরাশুর এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কৃষি জমি রক্ষায় বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…