প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ইয়াছিন মোল্লা ৩৫ কে গ্রেফতার করেছে রাব -৬।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লা উপজেলার পশ্চিম রাতইল গ্রামের ছাত্তার মোল্লার ছেলে ও ভিকটিম রুনা আক্তার টুম্পার স্বামী।
বুধবার (১৬ আগস্ট) র্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল বলেন, নিহত রুনা আক্তার ওরফে টুম্পার সাথে গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নিহতের উপর নিযার্তন করে আসে। নিহতের পিতা বিভিন্ন সময়ে ধার দেনা করে প্রায় দেড় লক্ষ টাকা আসামীকে দেয়। পরবর্তীতে আসামী ও তার পরিবার ভিকটিমের কাছে আরো পঞ্চাশ হাজার টাকা যৌতুক দাবি করে। নিহত টুম্পা যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় গত ৭ আগস্ট সকালে নিহত টুম্পাকে পরিকল্পিতভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করাসহ শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আসামীরা পালিয়ে যায়। এঘটনার পরদিন নিহত রুনা আক্তার টুম্পার বাবা বাদী হয়ে নিহতের স্বামীকে প্রধান আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ঢাকার তুরাগ এলাকায় থেকে নিহতের স্বামী ইয়াছিন কে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লাকে সন্ধ্যায় কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা…