আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হাইডেলবার্গ সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়া তায়েবা রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার রাজমিস্ত্রিরা অংশ নেন।
সম্মেলনে নির্মাণশিল্পের জন্য ব্যবহৃত হাইডেলবার্গ সিমেন্টের গুণগত মান, পরিমাপ ও সঠিক প্রয়োগের ওপর বিস্তারিত অলোচনা করেন আগত অতিথিরা।
এসময় হাইডেলবার্গ সিমেন্টের কোম্পানি সেক্রেটারি ইমদাদুল হক, টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার শাহনেওয়াজ হোসাইন শাহীন, রিজিওনাল সেলস ম্যানেজার মো. অলিউর রহমান, এরিয়া সেলস হেড কাজী আলফারদীন ইসলাম রাব্বি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নির্মাণ শিল্পের এসব কারিগরদের হাইডেলবার্গ সিমেন্টের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও রাতের খাবার তুলে দেন কোম্পানির লোকজন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…