কাশিয়ানীর কুসুমদিয়া ফকির বাড়ি মাজারে দুইদিন ব্যাপী ওরস

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হযরত নূরশাহ পরশ আলী ফকির ও তাঁর খলিফা শাহ্ মো. আব্দুল মজিদ ফকিরের মাজারে রবি ও সোমবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) দুইদিন বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৫ ফেব্রুয়ারি রবিবার ওরস পরিচালনা করবেন মোতাওয়াল্লী এসএম ওমর আলী ফকির সাহেব এবং ৬ ফেব্রুয়ারি সোমবার ওরস পরিচালনা করবেন মো. মেসবাহ উদ্দিন ফকির।

এই ওরস উপলক্ষে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া ফকির বাড়ির সামনে রবি ও সোমবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) দুইদিন ব্যাপী বিরাট মেলার আয়োজন করেছে গ্রামবাসী।

মাজার কমিটি জানায়, বার্ষিক ওরস উপলক্ষে কুসুমদিয়া ফকির বাড়ি মাজারে কোরআন খতম, ওয়াজ নছিয়ত, মিলাদ, ক্বেরাত প্রতিযোগিতা, এলমে তাছাউফ সম্বন্ধে আলোচনা, হালকা জিকির ও দোয়ার ব্যবস্থা করেছে মাজারের কমিটি। প্রতি বছর মাঘীপূর্ণিমায় এই ওরস অনুষ্ঠিত হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago