কাশিয়ানীতে ৫৯৬টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৫৯৬টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই হয়েছে। সিলিন্ডারসহ এই গ্যাসের বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা নামক স্থান থেকে এই ট্রাকটি ছিনতাই হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে তারা কাজ করছেন বলে জানান।

গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সি মুঠোফোনে জানিয়েছেন, বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট বেলতলা বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাজারের পাহারাদার রমজান সিকদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬ বোতল ওমেরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে (ঢাকা- মেট্রো ট-১৫-৫৯২৮) ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌছায়। সেখানে গাড়ি পার্কিং করে চালক বাড়িতে গেলে ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানিয়েছেন, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে।

উল্লেখ্য, বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য আগের থেকে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago