পরশ উজির:- ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৬ সালে গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে বুধবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামুন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মহানাগ গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে। ২০২০ সালে গোপালগঞ্জ আদালত নারি শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলায় মামুনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় মামুন পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…