কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-১

আজকের কাশিয়ানী ডেস্কঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে শামিমুল সাকিক (১৭) নামে আরেক এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শান্ত আহমেদ নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে।

আহত শামিমুল সাকিব একই উপজেলার মারিমুল ইসলামের ছেলে। তাকে আহত অবস্থায় ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত একে অপরের বন্ধু। এ বছরের এসএসসি পরীক্ষার্থী তারা।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক রাজিব সরকার জানান, দুই বন্ধু শান্ত ও শামিমুল একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে ভাটিয়াপাড়া গোলচত্বরের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি মধুমতি সেতু হয়ে মধুমতি টোল প্লাজা পার হলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সাজোরে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শান্ত ও শামিমুল মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে শান্ত মারা যায়। অপর আহত শামিমুলকে ভর্তি করা হয়েছে।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago