কাশিয়ানীর বুধপাশায় লাভলু মৃধার মতবিনিময় সভা

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধার পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি শতাধিক মোটরসাইকেল ও তার সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বুধপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহিদ হাসান আরজিন।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্যা মো. খালিদ হোসেন লেবু, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইমদাদুল হক নান্টু, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো. টিটুল আহম্মেদ, ভাটিয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মামুনুল হক শরীফ ও ৯নং ওয়ার্ড সদস্য শেখ জামাল হোসেন ও আলমগীর হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago