সাজাইল ইউনিয়নে লাভলু মৃধার পক্ষে জনসভা

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধার পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি শতাধিক মোটরসাইকেল ও তার সমর্থকদের নিয়ে জনসভায় যোগ দেন।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোপীমোহন হাই স্কুলে মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করেন যুবলীগ নেতা মো. মহিদুল।

জনসভায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার মোল্যা, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্যা মো. খালিদ হোসেন লেবু, উপজেলা যুব লীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো. টিটুল, এম.এ খালেক কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. দাউদ মিয়া, সাবেক ভিপি কামরুল হাসান ফরহাদ, সাবেক জিএস খাঁন হাবিবুর রহমান মিলু, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত হোসেন, মো. মহাসিন শেখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago