পরশ উজির:- কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার সময় উপজেলার ভাদুলিয়া স্কুল মাঠে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে এই আওয়ামী লীগ নেতার মরদেহ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও রাতইল ইউনিয়ন আওয়ামীলীগ শ্রদ্ধা জানায়।
জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার বেলা ১ টার সময় ভাদুলিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…