গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক মো. মাহবুবুল আলম ও পুলিশ সুপার আলবেলী আফিফা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ শ্রদ্ধা জানায়।
এদিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু, শেখ কামাল ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুকসুদপুর আওয়ামী লীগ, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ওসি আবু বকর মিয়া, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া জেলার টুঙ্গিপাড়া, কাশিয়ানী, ও কোটালীপাড়ায় অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…