কাশিয়ানীতে রূপালী ব্যাংক কর্মকর্তা উধাও!

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মোহাম্মদ মফিজুর রহমান (৩৫) নামে নিখোঁজ ওই ব্যাংক কর্মকর্তা উপজেলার জয়নগর বাজার রুপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি একই উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে মো. মতিয়ার রহমান মোল্যা ছেলে।

তবে তিনি নিখোঁজ, না আত্মগোপন করেছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নিখোঁজ ওই ব্যাংক কর্মকর্তাকে নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গত ১ আগস্ট ব্যাংক থেকে তিনি নিখোঁজ হন। ৮ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ওই ব্যাংক কর্মকর্তার। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, মোহাম্মদ মফিজুর রহমান ২০১৯ সালের শেষের দিকে রূপালী ব্যাংকের জয়নগর বাজার শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। গত ২৬ জুনে ওই শাখায় নতুন শাখা ব্যবস্থাপক হিসেবে জেষ্ঠ্য কর্মকর্তা মো. ফাইজুর রহমানকে বদলী (নিযুক্ত) করা হয়। তিনি ১ আগস্ট দায়িত্ব বুঝে নিতে ও যোগদান করতে ব্যাংকে আসলে কর্মরত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মফিজুর রহমান ব্যাংক থেকে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরের দিন কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যাংকের নবাগত শাখা ব্যবস্থাপক মো. ফাইজুর রহমান।

একটি সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান ব্যাংক শাখায় বড় ধরণের আর্থিক অনিয়ম করেছেন। ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকার গরমিল রয়েছে। যে কারণে তিনি আত্মগোপন করেছেন বলে ধারণা করা হচ্ছে। অনিয়মের বিষয় খতিয়ে দেখতে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের তিন সদস্যের একটি তদন্ত টিম কাজ করছে। তদন্তের পর মোহাম্মদ মফিজুর রহমান নিখোঁজের রহস্য বেরিয়ে আসবে বলেও ওই সূত্র জানিয়েছে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বর্তমান কর্মরত শাখা ব্যবস্থাপক মো. ফাইজুর রহমান জানান- পূর্বের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মফিজুর রহমান নিখোঁজ হওয়ায় কাশিয়ানী থানায় একটি জিডি করা হয়েছে। ব্যাংকে আর্থিক কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখতে প্রধান কার্যালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা ব্যাংকে এসেছিলেন। তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করছেন। তদন্তের স্বার্থে আপাততো এর বেশি কিছু বলা যাচ্ছে না। তবে খুব শ্রীঘ্রই নিখোঁজের কারণ জানা যাবে।

এদিকে, পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের ইমিগ্রেশন শাখায় ফাইজুর রহমানের করা লিখিত অভিযোগে বলা হয়েছে- ‘নিখোঁজ ব্যাংক কর্মকর্তা মুহাম্মদ মফিজুর রহমান ব্যাংকের অর্থ জালিয়াতি ও আত্মসাতের সঙ্গে জড়িত বলে প্রতীয়মান এবং তিনি যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

মুহাম্মদ মফিজুর রহমান পরিবার নিয়ে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। দরজায় তালা দেওয়া দেখতে পাওয়া যায়। যে কারণে তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় ব্যাংকের নতুন শাখা ব্যবস্থাপক মো. ফাইজুর রহমান ঘটনার পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।’

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 weeks ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

3 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

4 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago