আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সাজাইল ইউনিয়নের সাজাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রামের মৃত রহমান শেখের ছেলে ফিরোজ শেখ (৪০) ও তার স্ত্রী হামিদা বেগম (৩৫)।
কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা জানান, শনিবার বিকেলে উপজেলার সাজাইল বাজার এলাকায় তার নেতৃত্বে এএসআই ইকবাল হোসেন, এএসআই ফকির মিজানুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফিরোজ শেখ তার স্ত্রী হামিদা বেগমকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…