বাসভাড়া নিয়ে সমস্যায় ‘আমরা গোপালগঞ্জবাসী’

সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও বাসে আসনের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা গোপালগঞ্জবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বলা হয়, ঢাকা-গোপালগঞ্জ রুটে বিআরটিএর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করছেন বাসমালিকেরা। তা ছাড়া যখনই গোপালগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীর চাপ বেড়ে যায়, তখনই বাসমালিকেরা আসনসংকট দেখিয়ে যাত্রীদের কাছ থেকে খুলনা ও পিরোজপুরের ভাড়া আদায় করে নেন।

বক্তাদের অভিযোগ, এ রুটে নির্দিষ্ট কোনো পরিবহনের বাস না থাকায় বাড়তি সুযোগ নিচ্ছে রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের মালিকেরা। আগে কয়েকটি পরিবহনের বাস এ রুটে চলাচল করলেও বর্তমানে সব বাস পার্শ্ববর্তী জেলা খুলনা ও পিরোজপুর পর্যন্ত চলাচল করছে এবং তারা গোপালগঞ্জের যাত্রী নিচ্ছে সিট খালি থাকা সাপেক্ষে।

মানববন্ধনে বলা হয়, এ রুটে বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস চলাচল না করায় গণপরিবহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। এ রুটে নিয়মিত বিআরটিসির বাস চলাচল করলে একদিকে পরিবহনসংকট কমত, অন্যদিকে বাড়তি ভাড়া থেকে পরিত্রাণ পেতেন এ অঞ্চলের মানুষ।

ঢাকায় একটি অনলাইন গণমাধ্যমে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দা এস এম খালিদ হোসেন বলেন, পদ্মা সেতুর সুফল অনেকে পেলেও পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ও খামখেয়ালিপনায় গোপালগঞ্জবাসী বঞ্চিত হচ্ছে। ঢাকার বাস কাউন্টারগুলোতে গেলে বলা হয়, গোপালগঞ্জের টিকিট নেই। বাধ্য হয়ে গোপালগঞ্জগামী যাত্রীদের খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাটের টিকিট অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে। দ্রুত এ বিষয়ে সমাধান হওয়া দরকার।

গোপালগঞ্জের বাসিন্দাদের যাতায়াত নির্বিঘ্ন করতে মানববন্ধন থেকে সরকারের কাছে পাঁচটি দাবি জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে, সরকার নির্ধারিত ভাড়ায় রুটের সব বাস চলাচল করতে হবে। কোনোক্রমে বেশি টাকা নেওয়া যাবে না। ঢাকা-গোপালগঞ্জ রুটের বাস জেলার বাইরে চলাচল করতে পারবে না এবং রুটের শেষ স্টপেজ হবে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল (পাটগাতী বাজার। গোপালগঞ্জ দিয়ে চলাচলকারী অন্যান্য রুটের বাসে গোপালগঞ্জের নির্ধারিত ভাড়ায় নির্দিষ্টসংখ্যক সিট বরাদ্দ রাখতে হবে ইত্যাদি।

‘আমরা গোপালগঞ্জবাসী’ নামের সংগঠনের সমন্বয়ক এস এম বাবুল হোসেনের সভাপতিত্বে এবং বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মশিউর রহমান পার্থের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সমীরণ রায়, কে এম মেহেদী হাসান কাজল, হলি টাইমসের সম্পাদক ও প্রকাশক শ্যামল কান্তি নাগ প্রমুখ।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago